নীল খোয়াব - এম সিরাজুল ইসলাম
নীল খোয়াব
এম সিরাজুল ইসলাম
আমি অঘোরে, কথা বলি হেসে
দিব্য স্বপ্নলোক —
নীল নদী নীলাম্বরী
একে বেকে চলে ধায়
আমাকে সুধায় সুধাকর
স্ব-স্নিগ্ধ হেসে —
আমি কথা বলি বাংলায়!
পিঠে চড়ে তারই গগন ভ্রমণ
সাত সিন্ধুও করি জয় –
পিপাসিত নীল ছুঁয়ে
নীলিমার কনকচাঁপায়
সপ্ত অম্বর পরে কাটাই বাসর
বিদায়ের ক্ষণ বুঝিনি কখন
জেগে উঠে দেখি সোনালী সূর্য
ঊঁকি দেয় জানালায়
No comments