Breaking News

মোঃ হারুনুর রশিদ ভূঞা’র কবিতা “বিসর্জন”

 

বিসর্জন
মোঃ হারুনুর রশিদ ভূঞা
 
 
 
হঠাৎ আচমকা স্বপ্নে মাঝরাতে ভেঙে গেল ঘুম
চারিদিকটা শূণ্য অন্ধকার নিশ্চুপ নিঃঝুম
হঠাৎ তন্দ্রাহত ঘুমচোখে এলো জল
বারবার তোমার কথা পড়ছিল মনে অবিচল।
তোমাকে কাছে পাওয়া ছিল অনন্ত দুরাশার স্রোত
তুমি আমার হারিয়ে যাওয়া শুকনো সাগরের ভগ্ন প্রোত
কাতর চোখে চারাদিকে দেখি কাঁচ ভাঙা বিষন্ন সড়ক
ঘুমভাঙা রাতে জীবনটা মনে হল শুধুই অসহায় নরক।
তোমার জন্য আপনপর সব দিয়েছিলেম বিসর্জন
তারপরও আমার অবরুদ্ধ হৃদয়ে হয়নি কোন অর্জন
একা একা হতবম্ভ ঘুম চোখে দেখলাম চেয়ে চেয়ে
যেন অসহায়ের মতো দীর্ঘ পথ চলছি দুরাশার স্বপ্ন বেয়ে।
আলেয়ার বুকে জ্যোছনার ছবি হৃদয় ভরা দুঃখ
বিরহিনণী তারা আঁধারের বুকে পায়না খুঁজে সুখ
আমি এক আহত পাখি সব হারিয়ে থাকি মনের বনে
চকিত চাহনির শত বিসর্জনেও তোমার পড়বেনা আমায় মনে।
হয়তো কখনও পাবোনা জীবনে আর কোন সুখের ঢেউ
জানি,শেষ বেলায় হয়তো আমার খবরও নিবেনা কেউ
অবিশ্রান্ত পৃথিবীর বুকে আমার নেই কোন অর্জন
অথচ তোমাকে পাওয়ার আশায় সব দিয়েছিলাম বিসর্জন।

No comments