‘শাড়ীতে তোমায় দারুন লাগে’ কবি- এম.এ.মিটু
শাড়ীতে তোমায় দারুন লাগে
এম,এ,মিটু
তোমার ঐ মায়াভরা ফর্সা চেহারা
আর মিষ্টি হাসিতে আমি ততোটা খুশি হই,
যতোটা খুশি হয় রোগীর পক্ষ
ডাক্তারের সিরিয়ালে কলিংবেলে,
শুনলে ডাক।
হাজারও ব্যস্ততায় টান টান শ্বাসে,
তোমার ঘ্রাণ খুঁজে পাই ততোটা,
যতোটা খুঁজে পায় রক্ত চোষা জোঁক!
হে প্রিয়! তুমি শাড়িতে নীল আকাশের পরী,
সামনে দেখলে হঠাৎ ততোটা খুশি লাগে,
যতোটা খুশি হয় মরুভূমির তৃষ্ণার্ত পথিক।
তোমার পাপড়ির ন্যায় ঠোঁটে,
যেনো মুক্তার ফুল ফোটে,
চাহনিতে আমি হই আধ মরা,
তুমি এক হিংসা মুক্ত নারী,
ভালোবাসায় যার হৃদয় ভরা।
তোমার সাদকায় ভরা ভাষা
আর কোমল হাতের স্পর্শে ততোটা খুশি হই,
যতোটা খুশি হয় হারিয়ে যাওয়া উট ফিরে পেলে তার মালিক।
সাহিত্যিক তোমার মন,
কতো যে ভালো লাগে প্রিয় যদি তুমি বুঝতে,
তোমার কৌকিল কন্ঠের আবৃত্তিতে,
কবিতায় আমায় সারাক্ষণ খুঁজতে।
কুরআন হাদিসের আলোচনা
তোমার মুখে শুনে আমি এতোটা স্বাধ পাই,
যতোটা স্বাধ পাই রমজানের ইফতারে।
ভালোবাসি, ভালোবাসি প্রিয়,
বহু ভালোবাসি তোমায়,
কাছে এসে আরেকবার সুগন্ধি আতর,
লাগিয়ে দিও আমায়।
তোমার চিঠি আর কবিতা পড়ে
আমি ততোটা খুশি হই,
যতোটা খুশি হয় এই বাংলার মানুষ,
ক্রিকেটের মাঠে তামিম’রা জিতলে!
এসো হে প্রিয় এসো সেই জামানে,
যেখানে তোমায় দেখেছি একবার,
এসো গল্প করি সেই আগের মতোই আবার!
চাঁদের কণা সহ।
যদি আসো খুশি হবো ঠিক তেমনি,
একটা বাচ্ছা প্রসবের পর,
মা তাঁর খুশি হয় যেমনি!
এসো প্রিয় আরেক বার জামানে
অথবা সমুদ্রের ঐ কিনারায়।
No comments