Breaking News

বেলা শেষে - নাজমুন নাহার নাজ্মা

 বেলা শেষে

নাজমুন নাহার নাজ্মা



অস্থির শূন্যতা বিনিদ্র রজনী ঘিরে,
থাকে নিঃশব্দে আঙ্গিনায় নীড়ে।
হতাশার গ্লানি ঝাপটে ধরে,
ক্লান্তিরা পাহাড়ায় থাকে নিদ্রাহীন ভোরে।
বিগত সময়ের লালিত ধারা,
নিগূঢ়তায় থাকে মায়াবী মোহনীয় পাড়া।
একে একে স্মৃতিতে ভাসে হৃদয় তটে,
নীরবিচ্ছিন্ন তান্ডবে ভীর করে অকপটে।
আপন এ ঘোর পর এ অঘোর,
অবিনাশী হাওয়া উদাস এ বিভোর।
বিষাদে বে-পড়োয়া অন্তর-আত্মা,
অতৃপ্ত দ্রোহে পুড়ে মরে পরমাত্মা।
মোহ-মায়া জানা-অজানার রেশ,
বিকলাঙ্গ ভালোবাসার স্ব-বিশেষ।
চাওয়া-পাওয়ার উর্ধ্বে রয়,
দ্ব্যর্থহীন ভাবনায় নীরবে নিঃশব্দে বয়।
বিশাল বৈভবের মধুরতম বন্ধন,
স্বীয়মান ধারার নির্মিয়মান অবস্থান।
সম্পর্কের সু-গঠিত চিরায়ত বিন্যাস,
নিমেষে মূল্যহীন দাপটে হয় শেষ।
স্ব-করুন আর্তনাদ বিষাদের মোড়,
বুক-ফাঁটা দহনের অবহেলিত স্বর।
রক্তের সম্পর্কের ছিন্ন-পতন,
নিষ্ঠুর-নির্মমতায় ঘেরা এই তো জীবন।
একাকীত্ব নির্জন মায়াহীন ধাওয়া,
তিলে তিলে মারে পিষে।
জীবন্ত কষ্টের উত্তপ্ত হাওয়া,
শূন্যতায় ভাসে "বেলাশেষে"।।


No comments