Breaking News

আল-আযীয কে এম কামরুজ্জামান

 আল-আযীয

কে এম কামরুজ্জামান

রাজাধিরাজ মহান মালিক
তুমি যে শক্তিমান
কত সুন্দর গড়লে জমিন
সুনীলও আসমান।
কত নিপুণ সৃজিলে পৃথিবী
সুবিজ্ঞ কারিগর
খুঁটিহীন করে গড়েন তিনি
সপ্ত আকাশ স্তর।
চন্দ্র সূর্যের গতিবেগ নিয়ে
করে যদি কেউ ধ্যান
শতকোটি কাল চলে পথে
নেই কোন ব্যবধান।
ভাবুক দর্শন খুঁজলে পাবে
সক্ষম কতো তিনি
জীবন ভরে করেও ভক্তি
থাকবে সবাই ঋণী।



No comments