Breaking News

পারিজাত - বাদল কৃষ্ণ বণিক

 পারিজাত

বাদল কৃষ্ণ বণিক

আইবুড়ো মাতাল স্বর্গের সুখসৌভাগ্য পুরুষ আমি
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ঈশ্বরের রাজদ্রোহ
মুখোমুখি ঈশ্বর ও আমি , যদিও অবোলা অন্তর্যামী
শ্রেষ্ঠত্ব হারানোর বেদনায় উন্মনা নারী বিমোহ।
রাজকোষ লোপাট করি নারীশ্বর শ্বাসরুদ্ধ মৈথুন
মতিভ্রমের ইন্দ্রিয় কৌশল জ্ঞান সর্বস্ব নারী
পুরুষ যবনিকাপাত ঈশ্বরের মাৎস্যন্যয় শুদ্ধি-স্নান
আথালিপাথালি যূপকাষ্ঠ পুড়িয়ে ছাই সারি।
পুরুষ তুমিও অধঃযাত্রা অপাংতেয় ক্রোধের মহান
শুকিয়ে যাওয়া নদী তরীর পড়েথাকা সেঁউতি
বাক্যের সেমিকোলন অগতির মতো বিচারিক দান
নারীলোভী পুরুষ বহুমাত্রিক জীবনে সেঁজুতি।
স্তনাগ্রে ভিমরুল হুলে সম্মুখসমরে পুরুষ মিত্রাক্ষর
মেহেদি রঙে মোক্ষ নারী বিশল্যকরণী লতা
মোতিচুর সেঁধিয়ে অংসে ভর পূর্ণিমাতেই স্বাক্ষর
আমিও হলাম পারিজাত যেন মন্থনে মিতা ।



No comments