Breaking News

নফস - এনামুল হক টগর - দীপশিখা ম্যাগাজিন।

 

নফস
এনামুল হক টগর

কপালের মাঝামাঝি নফসে আম্মারার রং হতে পারে মলিন হলুদ!
প্রাণশক্তির বিচিত্র ও বৈচিত্র্যের ঢং জন বসতের গভীরে তার আবাদ!
সে আমিত্ব অহংকারের ক্রোধে ও লালসায় মায়াবী!
সিরকার রূপ ধারণ করে অভিনয় করে নব নব কৌশল রূপান্তরে আজব!
প্রতারণার ছলা কলা ও ধোঁকার গভীরে তার অসত্য নকল স্বভাব!
মানব দেহে নফসে আম্মারার লোভ ও লালসার মোহে জীবন চেতনা গরল!
মধুর অনুরূপে সে সিরকার রূপ ধরে জীবনকে ধোঁকা দেয় বহুরূপী কৌশল!
ওয়াস-ওয়াসিল খান্নাস কামে অসহ্য যাতনার বিচ্ছেদে জীবন বিরহে কাঁদে বেদনা।
গবেষণায় মধুর গভীরে গিয়ে সিরকাকে চিনে নাও পরশ পাথরে নিখুঁত ফুরকান!
তাকে মধু থেকে পৃথক ভাবে বর্জন করো তপস্যার জ্ঞান অন্বেষণে।
তারপর আসল মধুটুকু ভক্ষণের চেষ্টা করো মারফত গুপ্তজ্ঞানে গুপ্তধন!
নফস রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহ নবীর সত্য তরিকা গ্রহণ করলে শফথে মহা-পুরস্কার।
কামেল ওলির নূরের তাজাল্লির গভীরেই হেদায়েত চেতনার বিশোধন আলো দীপ্তকর।
নফসকে রোগমুক্ত ও পরিশুদ্ধ করতে পারলেই স্বচ্ছ নূরে দর্শন পরিচয়!
নফস যেন দুধের অনুরূপ কামেল পীরের কালেমা তরিকার ধাক্কাতে ঘি ছানা মাখন মাঠা ঘোল পৃথক বিস্ময়।
আল্লাহর দয়া ও নবীর রহমতই মাকামে রূহানীতে উন্নতির ধারা গুপ্তজ্ঞানে সরল!
মানব তপস্যায় আল্লাহর জাতপাক নূরে মিশে ও মহামিলন অত্মামহিমায় হয় নিরিবিলি নির্মল।
নফসে আম্মারার আমিত্ব ক্রোধ ও বাসনার লোভ জীবন বিনাশ করে জাহান্নাম!
তাই নামাজ ও ধ্যানে ধীরে ধীরে নফসে মুতমায়িন্নায় মানব প্রশান্ত হও রবের প্রেম!
সন্তুষ্টচিত্ত ও সন্তষ্টভাজনে সুশান্ত দাসই শয়তান মুক্ত ফানায় আল্লাহর জাতপাক পরিচয়!
বিশোধন জাতপাক মুমিন জীবনই জান্নাতের সুখ শান্তি ও অমৃত প্রেমের সুধা পান করে সমুদোয়!
প্রশান্ত মানবের অন্তরেই আল্লাহ হেদায়েতর মহব্বত ও আহমদ নূরের আবাদ গৌরব!
নফসে আম্মারার পাপ প্রবৃত্তি লোভ লালসা বিদ্বেষ থেকে তাঁরা যেন মুক্ত জীবন সৌরভ!
ঐ মুমিনের চোখই নূরের আরশ সদৃশ্য মহাভেদ দেখতে পায় গুপ্তজ্ঞান আত্মায়!
যার উপর হযরতে রাহমান সমাসীন জ্যোতির্ময় মহানূরে মহাবিশ্বে মহাকাশে মহাকালে অভিজ্ঞ উদয়!
তাঁর উপরই আল্লাহর আহকাম এলহাম মহাভেদ মহারহস্য অনাদি অনন্ত জাগরণ অব্যয়।
নফসে মুতমায়িন্নর প্রকাশ লাভই গুপ্তজ্ঞানে গুপ্তধনে একত্ববাদ একক অখণ্ডে আহমদ থেকে আহাদ পরিচয়।
 
 
 

 

No comments