শরৎ
স্নেহা আফরোজ সুইটি
রোদ হাসে বৃষ্টি শেষে
রোদ হারায় মেঘে নিমিষে!
বৃষ্টির বাদল দিনে
শাপলা ফুটে নদীর কিনারে।
ঝিলিমিলি রোদ শান্ত শরৎ
স্নিগ্ধ রুপে শান্তি আনে!
রাতের তাঁরায় মাতোয়ারা মন
স্নিগ্ধ জ্যোৎস্নার টানে।
বিপল ভোর অতি সুন্দর
প্রকৃতিতে শীতের হাতছানি!
শিউলি,বকুল, সন্ধ্যা মালতি ফুল
হাসনাহেনা, গন্ধরাজের ঘ্রাণে।
ফুলের মাঝে পাখিরা উড়ে
প্রজাপতিরা নেচে চলে বাড়ি!
তাদের দেখে আত্মহারা
মন হয়ে যায় উচাটন।
শরৎ সেজেছে সাদা কাশফুলে
ধিরে,ধিরে প্রস্ফুটিত বালুচরে!
সাদা মেঘ উড়ছে দেখো
অপূর্ব ওই নীল আকাশে।
শরৎ - স্নেহা আফরোজ সুইটি
Reviewed by রানা চৌধুরী
on
September 17, 2022
Rating: 5

No comments