চর্যাপদ
সজীম শাইন
প্রাচীন বাংলার জীবন্ত ছবি দেখে পেয়েছি কবিতা লেখার স্বাদ
দেখেছি মানুষের কত বেদনা বিষাদ !
এত মর্মস্পর্শী হয় অভাবের সংসার !
বুঝতে কষ্ট হয় কবিতার ভাষা,
ভাব বুঝতে হিমশিম খেতে হয়।
কবিতার জন্য কবিতা লিখিনা-
এঁকেছি কবিতার প্রাচীন পটভূমি।
পা পিছলে পড়ার সম্ভাবনা পদে পদে,
এত অসুবিধা থাকা সত্ত্বেও
গোপন তত্ত্বগুলো কবিতায় গেঁথে দিতে চাই।
যেন হেঁয়ালির মতো চর্যাপদের কথাগুলো,
মনে হয় বুঝতে পারছি, মুহূর্তে মনে হয় কিছুই বুঝিনি।
চমৎকার ধাঁধার ভেতর প্রবেশ করে মনে হলো-
এগুলো একই সাথে গান ও কবিতা।
চর্যাপদ - সজীম শাইন
Reviewed by রানা চৌধুরী
on
September 17, 2022
Rating: 5

No comments