Breaking News

যদি কখনো মনে পড়েঃ - লুবনা জেরিন সীমা

 যদি কখনো মনে পড়েঃ

লুবনা জেরিন সীমা

অবসরে যদি কখনো মনে পড়ে
একটু খোঁজ নিও বন্ধু আমার তরে,
স্বপ্ন বুনেছি হাজারো দুঃখের মাঝে
যদি কখনো হয় একবার দেখা
তোমার সনে।
রাঙিবে পলাশ-শিমুল
ভরিবে নদী তট,
উদাসী হাওয়া খেলবে চুলে
যদি একটুখানি দাও দেখা
আমার সনে।
বন্ধু তোমায় ক্ষণে ক্ষণে মনে পড়ে
হৃদয়ের মাঝে দোলা লাগে,
যদি সময় করে একদিন আসতে ঘরে
পৃথিবীটা আমার ভরে যেত গভীর সুখে।
বারবার বলতে ইচ্ছে করে
অনেক ভালোবাসি আমি তোমাকে,
একটু সময় করে
তুমি এসো আমার বাড়িতে।

No comments